অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬



অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

অবসরে গেছেন আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তিনি শেষবারের মতো আপিল বিভাগে বিচারসভায় উপস্থিত হন। এ সময় সুপ্রিম কোর্ট বার ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় বাংলাদেশ তাকে সংবর্ধনা প্রদান করে।

এখন প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়িয়েছে ৫ জন। তবে এর মধ্যে বর্তমান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শপথ নেওয়ার পর থেকে বিচারপতি আশফাকুল ইসলাম আপিল বিভাগে বসেননি।

২০২৫ সালের ২৫ মার্চ সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এ কে এম আসাদুজ্জামান হাইকোর্ট বিভাগের বিচারপতি থেকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।

১৯৫৯ সালের ১ মার্চ জন্মগ্রহণ করেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি। ১৯৮৩ সালে তিনি জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৫ সালে হাইকোর্ট বিভাগের এবং ২০০১ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। ২০০৫ সালের ২৭ আগস্ট হাইকোর্টের বিচারপতি হিসেবে স্থায়ী হন তিনি।

বাংলাদেশ সময়: ৬:২৩:৫০   ১৪৬ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ