নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬



নির্দিষ্ট মামলা না থাকলে 'শ্যোন অ্যারেস্ট' নয়, হাইকোর্টের আদেশ স্থগিত

নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার কিংবা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না, হাইকোর্টের এই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একইসঙ্গে এ সংক্রান্ত হাইকোর্টের রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ কাউকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার করা যাবে না বলে আদেশ দেন। একই সঙ্গে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না করার বিষয়ে রুলও জারি করেন হাইকোর্ট।

আপিল বিভাগ আজ হাইকোর্টের রুলটি চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের এই আদেশে তদন্ত সংস্থার স্বাধীন তদন্তে বাধা সৃষ্টির আশঙ্কা ছিল। এমন আইন থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকলেও ব্যবস্থা নেয়ার সুযোগ থাকতো না।

তিনি জানান, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত।

বাংলাদেশ সময়: ৮:৪১:২৩   ২৩৫ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
নামের মিলে এক বছর ধরে কারাগারে থাকা আলমাস মুক্তি পেয়েছেন
১৩১ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন
মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন বহাল
দেশের সব ফাজিল-কামিল মাদ্রাসার গভর্নিং বডি বাতিলের আদেশ হাইকোর্টে স্থগিত
আইনজীবী ছিদ্দিক উল্লাহর রায় জালিয়াতি তদন্তে কমিটি গঠন আপিল বিভাগের
রিহ্যাবের কার্যক্রম পরিচালনায় বাধা নেই: হাইকোর্ট
শাপলা চত্বরে গণহত্যা হাইকোর্টে জামিন পেলেন মেজর (অব.) আখতারুজ্জামান
মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল হাইকোর্টের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের মামলায় জালিয়াতির অভিযোগ: আইনজীবীকে তলব আপিল বিভাগের

Law News24.com News Archive

আর্কাইভ