জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জুলাই ঐক্যের

প্রথম পাতা » জাতীয় » জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জুলাই ঐক্যের
মঙ্গলবার, ১৩ মে ২০২৫



জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি জুলাই ঐক্যের

এবার জাতীয় পার্টিসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ ও নির্বাচন কমিশন থেকে নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে জুলাই ঐক্য। মঙ্গলবার (১৩ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

জুলাই ঐক্যের অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আওয়ামী লীগের দীর্ঘ সময়ের অত্যাচার-অনাচারের দায় তারা এড়াতে পারে না। এ সময় আওয়ামী লীগের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ ও নির্বাচন কমিশন থেকে চিরতরে দলটির নিবন্ধন বাতিলের দাবিও জানান নেতারা।

ঐক্যের নেতারা বলেন, জনআকাঙ্ক্ষার প্রতিফলন তখনই ঘটবে, যখন দেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ চিরতরে নিষিদ্ধ হবে। এ সময় ৩০ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণা পত্রের দাবিও জানান তারা। সেইসাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের সাথে আওয়ামী লীগের বিচার সংক্রান্ত অগ্রগতি জানতে বৈঠকে বসার সিদ্ধান্তের কথাও জানায় জুলাই ঐক্য।

বাংলাদেশ সময়: ১৫:২২:৪৩   ২০২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


খাদ্য নিরাপত্তাহীনতার ঝুঁকিতে ১ কোটি ৮১ লাখ মানুষ
আজ থেকে শুরু শারদীয় দুর্গোৎসব
আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করার আহ্বান আইনমন্ত্রীর
ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৮ শ্রেণির পরিবার
সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা

Law News24.com News Archive

আর্কাইভ