গুম হওয়া বিএনপি নেতার বাসায় পরোয়ানা, সেই এসআইকে প্রত্যাহার

প্রথম পাতা » প্রধান সংবাদ » গুম হওয়া বিএনপি নেতার বাসায় পরোয়ানা, সেই এসআইকে প্রত্যাহার
শনিবার, ১০ মে ২০২৫



গুম হওয়া বিএনপি নেতার বাসায় পরোয়ানা, সেই এসআইকে প্রত্যাহার

পরোয়ানা নিয়ে দীর্ঘ বছর ধরে গুম থাকা বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছিল পুলিশ। পরে বুঝতে পেরে দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ওই ঘটনায় মুলতবি ওয়ারেন্ট তামিল করতে যাওয়া পুলিশ দলের নেতৃত্ব দেওয়া এসআইকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) ডিএমপির তেজগাঁও থানার এসআই আকরাম হোসেনের নেতৃত্বে একটি দল মুলতুবি ওয়ারেন্ট তামিলের জন্য রাজধানীর তেজগাঁও থানাধীন শাহিনবাগ এলাকায় গমন করে। এক পর্যায়ে তারা গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের খোঁজে তার বাসায়ও যান।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, মুলতবি ওয়ারেন্ট তামিল করতে যাওয়া দলের সদস্যরা সবাই ঢাকা মহানগর পুলিশে নতুন যোগদান করা বিধায় তাদের কেউ জানতো না যে, এটা এক যুগের বেশি সময় ধরে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসা।

বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমন সম্পর্কে তাদের পূর্ব ধারণা না থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট এসআই আকরামকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়েছে।

অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ আন্তরিক দুঃখ প্রকাশ করছে। পতিত ফ্যাসিবাদী সরকারের নির্যাতন ও নিপীড়নের শিকার প্রত্যেক ব্যক্তি ও তাদের পরিবারের প্রতি ডিএমপি সহমর্মিতা প্রকাশ করছে এবং তাদের নিরাপত্তায় ডিএমপি দৃঢ়প্রতিজ্ঞ।

এদিকে, ভাইকে ফিরে পেতে এমন গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে নিয়ে ‘মায়ের ডাক’ নামে একটি প্ল্যাটফর্ম থেকে বছরের পর বছর ধরে আন্দোলন করে আসছেন সুমনের বোন সানজিদা ইসলাম তুলি।

শেখ হাসিনা সরকারের টার্গেটেড গুমের শিকার হয়ে নিখোঁজ হওয়ার পর থেকে সুমনের পরিবার এমন ঘটনার শিকার হয়েছেন প্রায়ই। হয়রানিও করা হয়েছে অনেক। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়েও আগের মতো পুলিশ ওয়ারেন্ট নিয়ে এসে নিখোঁজ সুমনকে গ্রেফতার করতে আসবে, তা মানতে পারছেন না তার বোন সানজিদা তুলি।

বাংলাদেশ সময়: ১৬:০৮:৩৬   ১৭৫ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ