বার কাউন্সিল পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ১৩২৫৮

প্রথম পাতা » প্রধান সংবাদ » বার কাউন্সিল পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ১৩২৫৮
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫



বার কাউন্সিল পরীক্ষার ফলাফল প্রকাশ, উত্তীর্ণ ১৩২৫৮

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় মোট ১৩ হাজার ২৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) রাতের দিকে বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে, একই দিন বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চলতি বছরের এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণের জন্য উপযুক্ত প্রার্থীর সংখ্যা ছিল ৪০ হাজার ৬২৭ জন।

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হতে হলে শিক্ষার্থীদের বার কাউন্সিলের তিন ধাপের পরীক্ষা—এমসিকিউ, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। এই তিন ধাপ সফলভাবে সম্পন্ন করার পরেই একজন প্রার্থী জেলা আইনজীবী সমিতির সদস্য হয়ে পেশাগতভাবে আইনজীবী হিসেবে কাজ করার অনুমতি পান।

বাংলাদেশ সময়: ০:৪৭:৩১   ৩১৪ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


জনপ্রিয় অভিনেতা সোহেল খান আর নেই
আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন
দেশে স্বর্ণের দাম বাড়ল
জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার যুক্তিতর্ক শুরু আজ
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যকে ঢাকার আহ্বান
পাবনার ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতির সময় মুখোশধারীদের হামলা ও গুলি, আহত ৫
ইরানে হামলার প্রয়োজন নেই: ইসরায়েলের হবু প্রধানমন্ত্রী
মুকসুদপুর থানায় আগুন দিয়ে ফেসবুকে ভিডিও দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নগরকান্দায় গ্রেপ্তার
কাল দীর্ঘ সময় বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
নারায়ণগঞ্জে বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি সাবেক ছাত্রদল নেতা!

Law News24.com News Archive

আর্কাইভ