বিদ্যালয়ে ছুরিকাঘাতের অভিযোগে ফ্রান্সের এক শিক্ষার্থী গ্রেপ্তার

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিদ্যালয়ে ছুরিকাঘাতের অভিযোগে ফ্রান্সের এক শিক্ষার্থী গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫



বিদ্যালয়ে ছুরিকাঘাতের অভিযোগে ফ্রান্সের এক শিক্ষার্থী গ্রেপ্তার

মর্মান্তিক ঘটনার স্বাক্ষী হলো ফ্রান্স। বৃহস্পতিবার দেশটির একটি মাধ্যমিক বিদ্যালয়ের চার শিক্ষার্থীকে ছুরিকাঘাত করে আহত করে একই প্রতিষ্ঠানের আরেক শিক্ষার্থী। এতে নিহত হন কমপক্ষে এক জন। এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ। ফ্রান্সে এ ধরণের ঘটনা খুব কমই ঘটে। দেশটির আটল্যান্টিক উপকূলে ব্যক্তিমালিকানাধীন ক্যাথলিক নটর-ডেম-ডে-টোটেস-আডিয়েস উচ্চ বিদ্যালয়ে ওই ঘটনা ঘটে। মধ্যাহ্ন ভোজের বিরতির সময় অভিযুক্ত চারজনকে ছুরিকাঘাত করে। এরপর শিক্ষকরা তাকে ধরে ফেলে। পরবর্তীতে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

জাতীয় পুলিশ নীতি অনুসারে, হামলাকারীর নাম প্রকাশ করা হয়নি। বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলে, একদিন আগে তারা হামলাকারীর কাছ থেকে অজ্ঞাত বিষয়ে অভিযোগ সম্বলিত একটি ই-মেইল পায়। শিক্ষামন্ত্রী এলিজাবেথ বোর্ন এক্সে বলেন, আহতদের প্রতি সংহতি জানাতে স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেটাইলেউকে নিয়ে ওই বিদ্যালয়ে যাবেন তিনি। ছবিতে দেখা যায়,তদন্ত চলমান থাকায় পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা বিদ্যালয়টি ঘিরে রেখেছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন বিদ্যালয়টির এক কর্মকর্তা। তিনি বলেন, আমাদের তরফ থেকে বর্তমানে ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীদের যত্নে বিশেষ মনোযোগ দেয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:৫৬:৩৬   ৩১৯ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


রাশিয়া থেকে ডিজেল আমদানির চুক্তি করলেন ট্রাম্প
মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতি: ১১ বাংলাদেশিসহ আটক ২০
কানাডায় শরণার্থী আবেদনে নতুন নিয়ম, কার্যকর ৩ নভেম্বর
যুক্তরাষ্ট্রে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের
মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদন মানব পাচার নির্মূলের ন্যূনতম মানদণ্ড পুরোপুরি অর্জন করতে পারেনি বাংলাদেশ
হুতিদের মোকাবিলায় সৌদি আরবে পাকিস্তানি সেনা মোতায়েন
দিল্লিতে বিক্ষোভের মুখে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন
বিশ্বের সেরা বিমানবন্দর এখন তুরস্কের ইস্তাম্বুল
নিউইয়র্কে হামের প্রাদুর্ভাব: জরুরি অবস্থা ঘোষণা

Law News24.com News Archive

আর্কাইভ