কাঠগড়ায় দাঁড়িয়ে ইনু বললেন ‘দিন আমাদেরও আসবে’

প্রথম পাতা » জাতীয় » কাঠগড়ায় দাঁড়িয়ে ইনু বললেন ‘দিন আমাদেরও আসবে’
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫



কাঠগড়ায় দাঁড়িয়ে ইনু বললেন ‘দিন আমাদেরও আসবে’

গ্রেপ্তার শুনানির জন্য আদালতে তোলা হয় আওয়ামী লীগের সহযোগী দুটি দলের হেভিওয়েট নেতা জাসদের হাসানুল হক ইনু ও ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননকে। শুনানির এক পর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে ইনু বলেন, ‘দিন আমাদেরও আসবে’। এসময় মুচকি হাসেন মেনন।

বুধবার (১৬ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে এ ঘটনা ঘটে।

শুনানির সময় কাঠগড়ায় পাশাপাশি দাঁড়ান ইনু ও মেনন। মেনন মুখে হাত দিয়ে একটু মনোযোগ সহকারেই সবার শুনানি শুনছিলেন। পাশে দাঁড়িয়ে ছিলেন ইনু। মন্ত্রী-এমপি আসামিদের শুনানির সময় কখনো হাসতেও, কখনো বিরক্ত হতে দেখা যায় তাদের।

বিভিন্ন বিষয় নিয়ে কথাও বলেন তারা। এক পর্যায়ে হাসানুল হক ইনু হেসে মেননকে বলেন, ‘দিন আমাদেরও আসবে।’ তবে এ কথার কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি হাসেন রাশেদ খান মেনন।

এদিকে শুনানি শেষে ইনু ও মেননকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর তাদের আবার কড়া নিরাপত্তায় হাজতখানায় নেয়া হয়।

আওয়ামী লীগ সরকার পতনের পর একাধিক মামলায় রিমান্ডে গেছেন ইনু ও মেনন।

বাংলাদেশ সময়: ১৪:২৫:৩০   ২৩৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ