বৃষ্টির কারনে বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ

প্রথম পাতা » খেলা » বৃষ্টির কারনে বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



 

 বৃষ্টির কারনে বন্ধ ভারত-পাকিস্তান ম্যাচ

ভারত ব্যাটিংয়ে নামার সময়ও আকাশ পরিষ্কার ছিল। দেখে মনে হয়েছে অন্তত কয়েক ঘন্টা আর বৃষ্টি হবে না। কিন্তু ৩০ মিনিটও খেলা হলো না। তার আগেই বৃষ্টির হানা। পঞ্চম ওভার চলাকালেই বন্ধ হয়ে গেছে খেলা।

৪ ওভার ২ বলে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান তোলেছে ভারত। রোহিত অপরাজিত আছেন ১১ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটার শুভমান গিল এখনও রানের খাতা খুলতে পারেননি।

এর আগে সকাল থেকেই কালো মেঘে ঢাকা ছিল পাল্লেকেলের আকাশ। তাতে মন ভার ছিল ক্রিকেটপ্রেমীদেরও। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে উড়ে যায় সেই শঙ্কার মেঘ। নির্ধারিত সময়ে হয়েছে টস। সেখানে জয় হয়েছে রোহিত শর্মার। ফলে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৬:০৫:০৬   ৫৩৭ বার পঠিত   #  #  #




খেলা’র আরও খবর


ফুটবল খেলতে গিয়ে প্রাণ হারাল অষ্টম শ্রেণির ছাত্র জোবায়েদ
ফিফা র‌্যাঙ্কিংয়ে ইতিহাস গড়ে পঞ্চম স্থানে মরক্কো
মাতুয়াইলে দেড় একরের নতুন খেলার মাঠ নির্মাণের ঘোষণা
সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পাকিস্তান, বাংলাদেশের স্বপ্নভঙ্গ
মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার হার
এবিজি ক্রিকেট স্টেডিয়ামের ভূয়সী প্রশংসা করলেন হাবিবুল বাশার
আর্জেন্টিনার মাটিতে প্রীতি ম্যাচে মুখোমুখি হতে পারে ইন্টার মায়ামি ও রিভার প্লেট
ঢেউয়ের ওপর দাঁড়িয়ে মনে হয়েছিল আকাশে উড়ছি: সার্ফার ফাতেমা আক্তার
ইন্টার মায়ামিতেই থাকছেন মেসি

Law News24.com News Archive

আর্কাইভ