ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রথম পাতা » জাতীয় » ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩



 

 

তীব্র যানজটে ধুঁকতে থাকা ঢাকা শহরের ওপর দিয়ে নির্মিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ফেজের দুয়ার খুলল। শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এ উড়াল পথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত আসতে প্রতিটি গাড়িকে সময় ব্যয় করতে হবে মাত্র ১০-১২ মিনিট।

ইতোমধ্যে এ সড়কের টোল নির্ধারণের কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সেতু বিভাগ। বর্তমানে এ টোল শুধুমাত্র প্রথম ফেজের জন্য প্রযোজ্য হবে। এ অংশ ব্যবহারের জন্য যানবাহনগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করে টোল দিতে হবে। সর্বনিম্ন টোল ৮০ টাকা এবং সর্বোচ্চ ৪০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

জানা যায়, চার শ্রেণির যানবাহনের মধ্যে কার, ট্যাক্সি, জিপ, স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল, মাইক্রোবাস (১৬ সিটের কম) এবং হালকা ট্রাকের (তিন টনের কম) টোল ফি নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা। সবধরনের বাসের (১৬ সিট বা এর বেশি) ক্ষেত্রে ১৬০ টাকা টোল ফি নির্ধারণ করা হয়েছে। মাঝারি ধরনের ট্রাকের (ছয় চাকা পর্যন্ত) টোল ফি নির্ধারণ করা হয়েছে ৩২০ টাকা এবং বড় ট্রাকের (ছয় চাকার বেশি) ক্ষেত্রে ৪০০ টাকা টোল ফি নির্ধারণ করা হয়েছে। এ টাকার মধ্যে ভ্যাটও অন্তর্ভুক্ত করা আছে।

শনিবার থেকেই এ টোলহার কার্যকর হবে। নির্ধারিত অংশের যেকোনো স্থানে ওঠা-নামার ক্ষেত্রে এ টোলহার প্রযোজ্য হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৩:০৫   ৫৪০ বার পঠিত   #  #  #  #




জাতীয়’র আরও খবর


নিবন্ধনের ৬ মাসের মধ্যে বায়োমেট্রিক না দিলে এনআইডির আবেদন বাতিল
প্রথমবারের যৌথ মহড়ায় বিশ্বমঞ্চে সক্ষমতার বার্তা দেবে সশস্ত্র বাহিনী
সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নিয়েছে সরকার
ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
দেশে স্বর্ণের দাম বাড়ল
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যকে ঢাকার আহ্বান
শেখ হাসিনার ফেরার পথ খতিয়ে দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগের চার নেতা
বেসরকারি ব্যাংকে ঋণখেলাপি বেড়ে দেশে মোট ঋণখেলাপি ৬ লাখ কোটি টাকা ছাড়াল
সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, থাকছে নেট-মিটারিং সুবিধা
পুলিশে প্রশাসনিক রদবদল

Law News24.com News Archive

আর্কাইভ