ইবিতে শেখ পরিবারের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন

প্রথম পাতা » জাতীয় » ইবিতে শেখ পরিবারের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন
বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫



ইবিতে শেখ পরিবারের নামে থাকা সকল স্থাপনার নাম পরিবর্তন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা বিভিন্ন হল, একাডেমিক ভবন ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৬৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (৫ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রেরিত পত্র মোতাবেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের নামে থাকা স্থাপনাগুলোর নাম সিন্ডিকেটের ২৬৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী পরিবর্তন করা হলো।

পরিবর্তিত নামগুলো উল্লেখ্য— শেখ হাসিনা হল থেকে জুলাই–৩৬, শেখ রাসেল হল থেকে শহীদ আনাছ হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল থেকে শাহ আজিজুর রহমান হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল থেকে উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হল ও ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন থেকে ইবনে সিনা বিজ্ঞান ভবন।

প্রসঙ্গত, গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় সিন্ডিকেটের ২৬৭তম সাধারণ সভা।

বাংলাদেশ সময়: ৪:৪০:৩৩   ২১৬ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ