হেরোইন বিক্রির মামলায় যাবজ্জীবন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » হেরোইন বিক্রির মামলায় যাবজ্জীবন
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫



হেরোইন বিক্রির মামলায় যাবজ্জীবন

রাজধানীর শাহ আলী থানাধীন মাজার গেট থেকে ৫০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী মো. কবিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ নার্গিস ইসলামের আদালত এ রায় দেন।

দণ্ডের পাশাপাশি কবিরকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী খায়রুল আলম বলেন, কবির জামিনে ছিলেন। রায় ঘোষণার আগে এদিন আদালতে হাজির হন। রায় শেষে জামিন বাতিল করে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

কবির পটুয়াখালী সদরের সারিকখালী গ্রামের মৃত জয়নালের ছেলে।

২০২০ সালের ২৬ অক্টোবর রাত পৌনে ৯টার দিকে মাদক বিক্রির খবর পেয়ে রাজধানীর শাহ আলী থানাধীন মাজার গেটে অভিযান চালায় পুলিশ। সেখান থেকে ৫ লাখ টাকার ৫০ গ্রাম হেরোইনসহ কবিরকে গ্রেফতার করা হয়।

পরদিন শাহ আলী থানার সাব-ইন্সপেক্টর আমিনুল ইসলাম মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০২১ সালের ১৮ জানুয়ারি তদন্ত কর্মকর্তা একই থানার সাব-ইন্সপেক্টর জাবেদুল ইসলাম আদালতে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ৯ নভেম্বর কবিরের বিরুদ্ধে চার্জগঠন করা হয়। মামলার বিচার চলাকালে আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১:৩০:৪১   ২৮৪ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


২৫ লাখ টাকার হেরোইনসহ গ্রেপ্তার মহিউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
রিমান্ড শেষে কারাগারে দুই সাবেক সেনা কর্মকর্তা
নতুন মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ: ৩ আসামির রিমান্ড মঞ্জুর
সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন

Law News24.com News Archive

আর্কাইভ