সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ৫ অ্যাকাউন্টের দেড় কোটি টাকা জব্দ

প্রথম পাতা » জাতীয় » সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ৫ অ্যাকাউন্টের দেড় কোটি টাকা জব্দ
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫



সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্রের ৫ অ্যাকাউন্টের দেড় কোটি টাকা জব্দ

সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের নিজ নামে ও তার স্ত্রী ঊষা রাণী চন্দের পাঁচটি ব্যাংকের অ্যাকাউন্টে থাকা এক কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৮৩৫ টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন খুলনা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার এই আদেশ দিয়েছেন।

নারায়ণ চন্দ্র চন্দের নিজ নামে ও তার স্ত্রী ঊষা রাণী চন্দের হিসাব ফ্রিজ করার আদেশ কার্যকর থাকা অবস্থায় হিসাবসমূহে অর্থ জমা করা যাবে, কিন্তু কোনো অবস্থাতেই উত্তোলন করা যাবে না। নারায়ণ চন্দ্র চন্দ বর্তমানে কারাগারে রয়েছেন।

দুদক সূত্র জানায়, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে আত্মসাৎ করা অর্থ (বিভিন্ন ব্যাংক হিসাব, এফডিআর ও ব্যাংকে রক্ষিত সঞ্চয়পত্র) জব্দ করতে আবদেন করেন দুদক কর্মকর্তা মো, আব্দুল ওয়াদুদ। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার আদালত নারায়ণ চন্দ্র চন্দের নিজ নামে ও তার স্ত্রী ঊষা রাণী চন্দের পাঁচটি ব্যাংকের অ্যাকাউন্ট জব্দের আদেশ দেন।

জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে দুদক সাবেক মন্ত্রী ও তার স্ত্রীর নিজ নামে সোনালী ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ডাচ বাংলা ব্যাংক, আল—আরাফাহ ইসলামী ব্যাংক, জাতীয় সঞ্চয়পত্র অধিদপ্তরের অধীনে থাকা সঞ্চয়পত্র একাউন্ট এবং মন্ত্রীর মালিকানাধীন কেপি ব্রিক ফিল্ড ও কনক্রিট ব্রিক্সস অ্যান্ড ব্লকস ফ্যাক্টরি হিসাবে ১ কোটি ৪৬ লাখ ৬৩ হাজার ৮৩৫ টাকার হিসাব পেয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:০৩   ২৬১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ