দুই পুলিশ সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রথম পাতা » আদালত সংবাদ » দুই পুলিশ সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫



দুই পুলিশ সদস্যসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

ছাত্র-জনতার অভু্যত্থানে রাজধানীর মহাখালী, রামপুরা ও উত্তরায় মানবতাবিরোধী অপরাধ সংঘটনের মামলায় সাতজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তাদের মধ্যে দুজন পুলিশ সদস্য। এছাড়া রাজধানীর চানখাঁর পুলে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে করা এক মামলায় ইতঃপূর্বে গ্রেফতার পুলিশ কনস্টেবল সুজন হোসেনকে ১ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন ট্রাইবু্যনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার ও ট্রাইব্যুনালের সদস্য বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী রোববার এ আদেশ দেন।

পৃথক চারটি আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ওই গ্রেফতারি পরোয়ানা ও রিমান্ডের আদেশ দেন। এসব আবেদন করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন ও বিএম সুলতান মাহমুদ।

পরে সাংবাদিকদের গাজী মোনাওয়ার হুসাইন বলেন, ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এখন পর্যন্ত ১৮টি মামলায় ১১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের মধ্যে ৩৫ জন গ্রেফতার হয়ে জেলহাজতে আছেন।

এদিন উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মুজিবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরোয়ানা জারির পর বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ জানান, গ্রেফতারের পর ওসি মুজিবুর রহমানকে হাজির করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

বাংলাদেশ সময়: ১২:৩৫:৪৮   ২২৭ বার পঠিত  




আদালত সংবাদ’র আরও খবর


বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
ওসমান হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন জমার নতুন তারিখ আজ
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
রাজবাড়ীর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যার প্রধান আসামির যাবজ্জীবন কারাদণ্ড
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা
হাতিরঝিলে ব্যবসায়ী হত্যা : দুই দিনের রিমান্ড স্বামীর, কারাগারে স্ত্রী
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
১৫ বছর আগে ব্যবসায়ী হত্যায় ২ আসামির যাবজ্জীবন
আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী

Law News24.com News Archive

আর্কাইভ