সুপ্রিমকোর্টে নিরাপত্তা জোরদার

প্রথম পাতা » জাতীয় » সুপ্রিমকোর্টে নিরাপত্তা জোরদার
শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫



সুপ্রিমকোর্টে নিরাপত্তা জোরদার

সুপ্রিমকোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। শনিবার সকাল থেকে সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওই এলাকায় অবস্থান করতে দেখা গেছে।

পুলিশ ও সুপ্রিমকোর্ট-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশের চলমান পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে সুপ্রিমকোর্টের সামনের ফটকসহ আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে। এ ছাড়া মাজারগেটেও পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সুপ্রিমকোর্ট অ্যান্ড স্পেশাল কোর্ট সিকিউরিটি বিভাগের উপকমিশনার মো. মিনহাজ-উল-ইসলাম গণমাধ্যমকে বলেন, দেশের চলমান পরিস্থিতির বিষয়টি বিবেচনায় রেখে সুপ্রিমকোর্ট ও আশপাশের এলাকায় নিরাপত্তাবলয় বাড়ানো হয়েছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সুপ্রিমকোর্ট ও এর আশপাশের এলাকায় পুলিশের ফোর্স বাড়ানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৫৬:১৩   ১৮১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ