ধর্ষণ মামলায় লতা হারবালের চেয়ারম্যান কারাগারে

প্রথম পাতা » প্রধান সংবাদ » ধর্ষণ মামলায় লতা হারবালের চেয়ারম্যান কারাগারে
বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫



ধর্ষণ মামলায় লতা হারবালের চেয়ারম্যান কারাগারে

ধর্ষণের মামলায় লতা হারবালের চেয়ারম্যান আইয়ুব আলী ফাহিমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৬ এর বিচারক মোছা. কামরুন্নার তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।পাশাপাশি আদালত মামলার চার্জশিট গ্রহণ করে শুনানির জন্য ১৯ ফেব্রুয়ারি দিন ঠিক করেন।

বাদীপক্ষের আইনজীবী আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, এদিন মামলাটি চার্জশিট গ্রহণের জন্য ছিল। আইয়ুব আলী ফাহিম চার্জশিট দাখিল পর্যন্ত জামিনে ছিলেন। চার্জশিট আসায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। তার পক্ষে আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার জামিন চেয়ে শুনানি করেন। বাদীপক্ষে আইনজীবী আনোয়ারুল ইসলাম জামিনের বিরোধিতা করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেন।

গত ২০২৩ সালের ৫ ডিসেম্বর ধর্ষণের অভিযোগে আইয়ুব আলী ফাহিমের বিরুদ্ধে ধানমন্ডি থানায় মামলা করা হয়।ওই দিনই রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে জামিন পেয়ে কারাগার থেকে বের হন তিনি।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ৩০ মার্চ রাতে অস্ত্রের মুখে জিম্মি করে এবং ভুক্তভোগীর শিশুসন্তানকে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন আইয়ুব আলী। এরপর প্রায় পাঁচ মাস ধরে নানা সময় একইভাবে ধর্ষণ করেন তিনি।

মামলাটি তদন্ত করে ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক খোকন মিয়া গত বছরের ৩০ আগস্ট আদালতে চার্জশিট দাখিল করেন।

বাংলাদেশ সময়: ০:৩৮:৫৮   ৩৮৯ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
এনসিটিবি এক বছরেই দুর্নীতি ২,৭১১ কোটি টাকার
ডিপজলের নামে খালাতো ভাই টাইগারের মানহানি মামলা, তদন্তে ডিবি
এসডো’র গবেষণা প্রতি চারটি টুথপেস্টের তিনটিতেই মাইক্রোপ্লাস্টিক, উদ্বেগ
দুদকের অভিযান জিয়ার ফ্ল্যাটে পাওয়া গেছে ৯৯ কোটি টাকার রসিদ
ফেরদৌস, শাওন, সোমা ইসলাম, আনিস আলমগীরসহ ২৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
পদ্মায় ফেরি থেকে পড়ে কচুরিপানা ধরে ৩০ কিলোমিটার ভেসে প্রাণে বাঁচলেন নারী
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ