পঙ্গু হাসপাতালের সামনে আন্দোলনে আহতদের সড়ক অবরোধ

প্রথম পাতা » প্রধান সংবাদ » পঙ্গু হাসপাতালের সামনে আন্দোলনে আহতদের সড়ক অবরোধ
রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫



পঙ্গু হাসপাতালের সামনে আন্দোলনে আহতদের সড়ক অবরোধ

রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনের সড়কের দুই লেন অবরোধ করেছেন আন্দোলনে আহতরা। এতে আগারগাঁও থেকে শিশু মেলা লিংক রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভকারীরা বলেন, আহতদের ক্যাটাগরি করে বৈষম্য করা হচ্ছে। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকলেও যথাযথ চিকিৎসা পাচ্ছেন না তারা। চিকিৎসকরাও খোঁজ নেন না। এ সময় সকলকে সমানভাবে দেখারও অনুরোধ করেন তারা।

তারা আরও বলেন, ভাষা আন্দোলন ও মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি থাকলেও জুলাই আন্দোলনকারীদের কোনো স্বীকৃতি নেই। অবিলম্বে আহতদের স্বীকৃতি দিতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বাংলাদেশ সময়: ২:১২:৪৪   ২৮৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
ব্যানবেইসের তথ্য এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
হামের প্রাদুর্ভাব: টিকাদানে ব্যর্থতা ও সমন্বয়হীনতার দায় কার
এআই ব্যবহার করে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন চৌধুরী
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ