সাবেক এমপি শাওন-রতনসহ ছয় জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জাতীয় » সাবেক এমপি শাওন-রতনসহ ছয় জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫



সাবেক এমপি শাওন-রতনসহ ছয় জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির অভিযোগ থাকায় সুনামগঞ্জ-১ আসনের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন ও তার স্ত্রী মোছা. মাহমুদা হোসেন লতা এবং ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী ওরফে শাওন ও তার স্ত্রী ফারজানা চৌধুরীসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বাকি দুজন হলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার এসএম শিবলী নোমান ও তার স্ত্রী মেঘলা নোমান।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের পরিচালক মো. আব্দুল মাজেদ নিষেধাজ্ঞার এ আবেদন করেন।

আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎপূর্বক কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ার সম্ভাবনা আছে।

গোপন সূত্রে জানা গেছে, অভিযোগ-সংশ্লিষ্টরা অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন৷ তারা যেন দেশ ত্যাগ করতে না পারেন, সেজন্য দুদকের পক্ষ থেকে ইমিগ্রেশন পুলিশের কাছে গত ২৭ জানুয়ারি আবেদনপত্র পাঠানো হয়েছে। তাদের বিদেশে গমন রহিত করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ৯:৪২:০২   ২০৮ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগের পরিকল্পনা সরকারের
সংসদে প্রধানমন্ত্রী সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’
মেট্রো রেলের নিরাপত্তায় ৮ দফা জরুরি সুপারিশ
সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো?
আইন ও বিচার বিভাগে ১২ জেলা রেজিস্ট্রারের পদোন্নতি
শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল পাশ অনলাইনেও মাদক বেচাকেনার সাজা মৃত্যুদণ্ড
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী
আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

Law News24.com News Archive

আর্কাইভ