মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে আপিল বিভাগে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ প্রদান করা হবে

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে আপিল বিভাগে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ প্রদান করা হবে
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫



---

প্রতিকী ছবি

কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের পক্ষে মামলা পরিচালনা করতে আগ্রহী আপিল বিভাগের আইনজীবীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হয়েছে।

আপিল বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার শেখ মোহা. আমীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল রোববার (২৬ জানুয়ারি) জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তির ভাষ্যমতে, কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কারা কর্তৃপক্ষের মাধ্যমে তার সাজার বিরুদ্ধে আপিলের অনুমতির আবেদন আপিল বিভাগের রেজিস্ট্রারের কাছে প্রেরণ করতে পারবেন।

আগ্রহী আইনজীবীদের আগামী ২৩ ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রার, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা এর বরাবরে নির্ধারিত ফরমে লিখিত আবেদনপত্র আপিল বিভাগের প্রশাসন শাখায় জমা প্রদান করতে পারবেন।

আবেদনটি কারা কর্তৃপক্ষের নিকট থেকে প্রাপ্ত হওয়ার সাথে সাথে রেজিস্ট্রার, আদালতে আবেদনটি দাখিল/গ্রহণ করা হয়েছে মর্মে বাংলাদেশ সরকারকে অবহিত করবেন এবং মৃত্যুদণ্ড কার্যকর করা স্থগিত থাকবে।

প্রয়োজনীয় নথিপত্র পাওয়া মাত্রই, রেজিস্ট্রার, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবীগণের তালিকা থেকে একজন আইনজীবী নিয়োগ করবেন এবং আবেদনটি শুনানির জন্য আদালতে উপস্থাপন করবেন।

কারাগারে আটক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আবেদনের প্রেক্ষিতে রুজুকৃত মামলা পরিচালনায় আগ্রহী আইনজীবীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করার বিষয়ে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সানুগ্রহ আদেশ প্রদান করেছেন।

এমতাবস্থায় দ্যা সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ (অ্যাপিলেট ডিভিশন) রুলস, ১৯৮৮ এর অর্ডার ২৪, রুল ৬ এর বিধান অনুসারে আইনজীবীদের মনোনয়ন প্রদানের সুবিধার্থে একটি সংক্ষিপ্ত তালিকা প্রস্তুতের প্রয়োজনে আপিল বিভাগের তালিকাভুক্ত আইনজীবীদের নিকট থেকে আবেদন আহবান করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২:৩৮:৪৮   ২৩০ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য
আদালত অবমাননায় সাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কাউন্সিলরকে জরিমানা
চার বিচারপতিতে সীমিত আপিল বিভাগ, বাড়ছে বিচারাধীন মামলার চাপ
১ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন
ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল

Law News24.com News Archive

আর্কাইভ