বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক: বার সভাপতি

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক: বার সভাপতি
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫



বিচারক নিয়োগ অধ্যাদেশ বৈষম্যমূলক: বার সভাপতি

‘সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, ২০২৫’-কে বৈষম্যমূলক উল্লেখ করে সংশোধনের দাবি জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন।

তিনি বলেন, এই অধ্যাদেশ আইনজীবী সমাজকে হতাশ করেছে। এখানে কোনো আইনজীবী প্রতিনিধি রাখা হয়নি। অথচ অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে। এটা বৈষম্যমূলক। আমি এই অধ্যাদেশ সংশোধনের দাবি জানাচ্ছি।

বৃহস্পতিবার সুপ্রিমকোর্ট অ্যানেক্স ভবনের মিডিয়া রুমের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সুপ্রিমকোর্টের বিচারক নিয়োগে প্রধান বিচারপতির নেতৃত্বে সাত সদস্যের এই কাউন্সিল যাচাই-বাছাই করে বিচারক নিয়োগের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠাবেন।

তবে রাষ্ট্রপতি চাইলে কারণ উল্লেখ করে কাউন্সিলের সেই সুপারিশ থেকে কারও নাম ফেরত পাঠাতে পারবেন। এসব বিষয় উল্লেখ করে ২১ জানুয়ারি এ বিষয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার।

বাংলাদেশ সময়: ০:৪২:২৩   ২৭৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
ব্যানবেইসের তথ্য এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
হামের প্রাদুর্ভাব: টিকাদানে ব্যর্থতা ও সমন্বয়হীনতার দায় কার
এআই ব্যবহার করে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন চৌধুরী
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ