মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ভারতও বিশ্বাস করে না

প্রথম পাতা » আন্তর্জাতিক » মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ভারতও বিশ্বাস করে না
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫



বাংলাদেশের ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতা ভারতও বিশ্বাস করে না

বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন এবং জুলাই গণঅভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে জানিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ওই দাবিকে নাকচ করে দিয়ে তিনি বলেছেন, ঢাকার ক্ষমতার পরিবর্তনে যুক্তরাষ্ট্রের ভূমিকার দাবি ‘অযৌক্তিক’। ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তারাও বিশ্বাস করেন যে ঢাকার ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো হাত ছিল না বলে দাবি করেছেন সুলিভান। এ খবর দিয়েছে অনলাইন হিন্দুস্তান টাইমস।

এতে বলা হয়, শুক্রবার সকালে হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষে নির্বাচিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ককে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে তুলে ধরেন সুলিভান। যুক্তরাষ্ট্রের মাটিতে ভারতীয় এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আমেরিকান নাগরিককে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ ওঠার পর নয়াদিল্লি এবং ওয়াশিংটনের সম্পর্কে কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে। এ বিষয়টি উল্লেখ করে সংশ্লিষ্ট ঘটনার পূর্ণাঙ্গ জবাবদিহিতা অব্যাহত থাকার কথা জানিয়েছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। তিনি বলেছেন, ২০ জানুয়ারি বাইডেন প্রশাসনের দায়িত্ব শেষ হবার পরেও ওই কার্যক্রম অব্যাহত থাকবে। দুই দেশ এ বিষয়ে অগ্রগতি করেছে তা দ্বিপাক্ষিক সম্পর্কের গভীরতাই প্রকাশ করে।

তবে মার্কিন মুল্লুকে ক্ষমতার পরিবর্তনে উভয় দেশের কৌশলগত বিনিয়োগে পরিবর্তন আসতে পারে বলে মনে করেন সুলিভান। সম্প্রতি ভারত সফর সম্পর্কে তার কাছে বিভিন্ন ইস্যু সম্পর্কে জানতে চায় হিন্দুস্তান টাইমস। গুরুপতবন্ত সিং পান্নুন হত্যা, ধনকুবের গৌতম অদানি এবং বাংলাদেশের ক্ষমতার পালাবদল উল্লেখ করে সংবাদমাধ্যমটি জানতে চেয়েছে, মোদি সরকারের অভিযোগ হচ্ছে এসব ঘটনার সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘ডিপ স্টেট’ জড়িত রয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দাবি ভারতকে অস্থিতিশীল করছে ‘ডিপ স্টেট’। এ বিষয়ে সুলিভান বলেন, আমি বিনয়ের সঙ্গে এসব ধারণা প্রত্যাখ্যান করছি। কেননা আমি নিজেই ডিপ স্টেটের প্রতিনিধিত্ব করি।

বাংলাদেশ প্রসঙ্গে তিনি বলেন, ঢাকায় ঘটে যাওয়া অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার বিষয়টি হাস্যকর। ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপের ভিত্তিতে আমি বলতে পারি তারাও এ কথা বিশ্বাস করেন যে ঢাকার ক্ষমতা পরিবর্তনে যুক্তরাষ্ট্রের কোনো হাত নেই।

বাংলাদেশ সময়: ১:৪৩:০৬   ৩৩৫ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ফ্লাইদুবাইয়ের বিমানে হাইজ্যাকের চেষ্টাকে রাজনৈতিক ফায়দায় ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে
ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ ডায়াগনস্টিক টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র
বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ইসরায়েলি অভিনেতা গাই কাপুলনিক
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২
রাখাইনে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝআকাশে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা
ভারতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নতুন আন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির

Law News24.com News Archive

আর্কাইভ