সংস্কৃতি উপদেষ্টার হুঁশিয়ারি

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » সংস্কৃতি উপদেষ্টার হুঁশিয়ারি
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫



সংস্কৃতি উপদেষ্টার হুঁশিয়ারি

দেশের বিভিন্ন স্থানে বাউল সংগীত, কাওয়ালি প্রভৃতি গানের ওপর হামলা হচ্ছে। এবার এ নিয়ে কড়া হুঁশিয়ারি দিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শুক্রবার ঢাকায় চীনা দূতাবাস গুলশান সোসাইটি লেক পার্কে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদ্‌যাপনের অংশ হিসেবে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপদেষ্টা বলেন, মাজার বা বাউল সংগীত, কাওয়ালি গানের ওপর কোথাও কোথাও হামলা হচ্ছে। তবে সেটা সব জায়গায় না। এটা মনে রাখতে হবে একটি জায়গায় হলেও আমরা সহ্য করবো না, আমাদের অবস্থানটা খুব পরিষ্কার। এ ব্যাপারে কোনো সহিষ্ণুতা দেখানো হবে না।

শিল্প-সংস্কৃতির ব্যাপারে সরকারের অবস্থান পরিষ্কার করে ফারুকী বলেন, শিল্পকলা একাডেমি প্রতি মাসে অনেকগুলো আয়োজন করছে। এই মাসে ১২টি সাধুমেলা ছিল। আগামী মাসে দ্বিগুণ, অর্থাৎ ২৪টি সাধুমেলা হবে। আর এটা সরকারি উদ্যোগ। এ ছাড়া বেসরকারি উদ্যোগে তো নানা আয়োজন হতেই থাকবে। নতুন বাংলাদেশের এই অগ্রযাত্রায় চীনকে উন্নয়ন সহযোগী হিসেবে আরও বেশি পাশে পাওয়া যাবে এমন আশাবাদ ব্যক্ত করে উপদেষ্টা বলেন, মানুষে মানুষে যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক দৃঢ় হবে।

বাংলাদেশ সময়: ১:৪০:১০   ৩২১ বার পঠিত  




অন্তবর্তী সরকার’র আরও খবর


বিদায়ী ভাষণে ড. ইউনূস নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমার, আপনার, সবার
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন পাঁচজন
শপথ বঙ্গভবনের পরিবর্তে কেন সংসদের দক্ষিণ প্লাজায়, জানালেন আইন উপদেষ্টা
নিরঙ্কুশ জয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ