এটিএম আজহারের রিভিউ শুনানিতে অংশ নিচ্ছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

প্রথম পাতা » আদালত সংবাদ » এটিএম আজহারের রিভিউ শুনানিতে অংশ নিচ্ছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫



এটিএম আজহারের রিভিউ শুনানিতে অংশ নিচ্ছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের রিভিউ শুনানিতে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সুপ্রিম কোর্টের জামায়াতপন্থি আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।

জানা যায়, বৃহস্পতিবার জামায়াত নেতার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মৃত্যুদণ্ডের রায় পুর্নবিবেচনা চেয়ে করা আবেদন শুনানির জন্য উপস্থাপন করেন। পরে ২৩ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের বেঞ্চ।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালের ৩১ অক্টোবর তার মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ। এই রায় রিভিউ চেয়ে ২০২০ সালের ১৯ জুলাই আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন এটিএম আজহারুল ইসলাম। যা এতদিন শুনানির অপেক্ষায় ছিল।

মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে গণহত্যা-হত্যা, অপহরণ, ধর্ষণ, আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং বাড়ি-ঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছিল এটিএম আজহারের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়: ২৩:৩১:৪৩   ৩২৫ বার পঠিত  




আদালত সংবাদ’র আরও খবর


সুপ্রিম কোর্ট বারের বার্ষিক ভোজে গরুর মাংস পরিবেশনের প্রস্তাব
দুর্নীতির মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের চার বছরের কারাদণ্ড
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ
বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা ও হুমকি রোধে হাইকোর্টে রিট
১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল ইনুর
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন

Law News24.com News Archive

আর্কাইভ