অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মেজর সিনহার পরিবারের সাক্ষাৎ

প্রথম পাতা » জাতীয় » অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মেজর সিনহার পরিবারের সাক্ষাৎ
শনিবার, ৪ জানুয়ারী ২০২৫



অ্যাটর্নি জেনারেলের সঙ্গে মেজর সিনহার পরিবারের সাক্ষাৎ

পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের মা নাসিমা আক্তার বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সকাল সাড়ে ১০টার দিকে হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল অফিসে তিনি সাক্ষাৎ করেন।

এ সময় তার সঙ্গে মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌসসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। সাক্ষাৎ শেষে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

তারা বলেন, এতদিনেও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিচার কাজ শেষ না হওয়া ও আসামিদের সাজা কার্যকর না হওয়া দুঃখজনক। তবে আশা করা যাচ্ছে, দ্রুতই হাইকোর্টে আপিল শুনানি শুরু হবে।

২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে গুলি করে হত্যা করা হয়। পরে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এ মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১১:৫৬:৩৪   ২৪৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ

Law News24.com News Archive

আর্কাইভ