বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রথম পাতা » প্রধান সংবাদ » বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
শনিবার, ৪ জানুয়ারী ২০২৫



বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বৈষম্যবিরোধী আন্দোলনে শাকিব নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় জনতা ও অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক এবং আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য বলরাম পোদ্দারকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান তার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামির পক্ষে তার আইনজীবী আনোয়ারুল কবীর বাবুল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে, উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

গত ২৫ ডিসেম্বর রাতে কাকরাইলের বাসা থেকে বলরাম পোদ্দারকে গ্রেফতার করে রমনা থানা পুলিশ। পরদিন ২৬ ডিসেম্বর বলরাম পোদ্দারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান।

মামলার সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই রমনা থানাধীন জাতীয় পার্টির প্রধান কার্যালয়ের পাশে বিপরীত পাশে আন্দোলনকারীদের ওপর হামলা হয়। এতে শাকিবসহ কয়েকজন আহত হন। পরে তিনি মামলা করেন।

বাংলাদেশ সময়: ১২:০১:৩৯   ৩৩০ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


সরকারি প্রতিষ্ঠানে ৫ লাখ ২২ হাজার পদ শূন্য
ব্যানবেইসের তথ্য এক বছরে মাধ্যমিকে শিক্ষার্থী কমেছে ৪ লাখের বেশি
রাজধানীর বাস রুট ৯৮ থেকে কমিয়ে ৩২ করার পরিকল্পনা
হামের প্রাদুর্ভাব: টিকাদানে ব্যর্থতা ও সমন্বয়হীনতার দায় কার
এআই ব্যবহার করে মিথ্যা কনটেন্ট তৈরি অপরাধ: মেহজাবীন চৌধুরী
হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
ঢামেক হাসপাতালে হাসানুল হক ইনুর স্বাস্থ্য পরীক্ষা
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে করা রিট কার্যতালিকা থেকে বাদ
হাম ও হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ