পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা

প্রথম পাতা » আন্তর্জাতিক » পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪



পশ্চিম তীরে মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে একটি মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। সেই সঙ্গে হিব্রু ভাষায় ‘প্রতিশোধ’ এবং ‘আরবদের মৃত্যু’র মতো ঘৃণ্য ও বর্ণবাদী স্লোগান এঁকে মসজিদের সম্মুখভাগ বিকৃত করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ ডিসেম্বর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, সালফিত শহরের গভর্নর আব্দাল্লাহ কামিল বলেন, মারদা গ্রামের বার আল-ওয়ালিদাইন মসজিদ লক্ষ্য করে হামলা চালানো ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতার সর্বশেষ ঘটনা।

গভর্নর কামিল বলেন, বসতি স্থাপনকারীরা এর আগেও ‘ইসরায়েলি সেনাবাহিনীর ছত্রছায়ায়’ গ্রামে প্রবেশ করেছিল। আশেপাশের অঞ্চলেও একই ধরনের ভাঙচুর ও দেয়ালে স্প্রে করার খবর পাওয়া গিয়েছে।

রামাল্লায় ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার নিন্দা জানিয়ে এটিকে ‘নির্লজ্জ বর্ণবাদী কাজ’ এবং ‘ইসরায়েলের চরমপন্থী সরকার পরিচালিত জনগণের বিরুদ্ধে ব্যাপক উস্কানি প্রচারণার’ প্রতিফলন বলে অভিহিত করেছে।

বাংলাদেশ সময়: ৯:০১:২৪   ২৬৪ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


হরমুজ প্রণালীতে উত্তেজনা: ট্রাম্পের দাবি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে
বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের ঝুঁকিতে: ইউএনডিপি
ইয়েমেনে সংঘাত: খাদ্যসহায়তা ব্যাহত, ঝুঁকিতে ৮ লাখ মানুষ
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি নিয়ে নতুন নিয়ম, বিপাকে অভিবাসীরা
সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস
মোংলা বন্দর আধুনিকায়নে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলার ঋণ দেবে চীন
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস

Law News24.com News Archive

আর্কাইভ