সাবেক এমপি নিক্সনের সহযোগী যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম পাতা » জাতীয় » সাবেক এমপি নিক্সনের সহযোগী যুবলীগ নেতা গ্রেপ্তার
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪



সাবেক এমপি নিক্সনের সহযোগী যুবলীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সনের সহযোগী যুবলীগ নেতা শামীম তালুকদারকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে শহরের কুঠিবাড়ি কমলাপুরস্থ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি) ফরিদপুরের একটি দল।

ফরিদপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় শামীমকে।

ডিবি পুলিশ জানায়, গত ১০ অক্টোবর ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের বিলমামুদপুর গ্রামের মুজাহিদুল ইসলাম বাদী হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে তার মেয়ে আহত হওয়ার ঘটনাকে উল্লেখ করে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা করেন। এ মামলায় আসামি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন, শাহদাব আকবর ও আব্দুর রহমানসহ ১২৫ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা হিসেবে আরও ৪০০ জনকে আসামি করা হয়।

এজহারে উল্লেখ করা নামের ৯৮ নম্বর আসামি জেলা যুব লীগের যুগ্ম আহ্বায়ক শামীম তালুকদার (৪৫)। শামীম তালুকদার নিক্সনের সহযোগী হিসেবে পরিচিত এবং তার হয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল বলেন, শামীম তালুকদারকে রোববার আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১:২৬:৪৫   ২৭৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ইসলামী ব্যাংক নির্বাচনের আগে একটি দলকে ১১ হাজার কোটি টাকা দিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বড় বাজেট বড় ঘাটতি,ঋণ নির্ভরতা বাড়ছে
ধর্ষণ মামলার দ্রুত তদন্তে বাধা মেডিকেল রিপোর্ট
নারী-শিশু নির্যাতন মামলা সাজার হার মাত্র তিন শতাংশ
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী গুজব, অপতথ্য ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধন হচ্ছে
ধর্ষণ-হত্যায় মৃত্যুদণ্ডের সাজা কমেছে হাইকোর্টে বিচার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি ৯ বছরেও
সংসদীয় দলের সভা শেষে চিফ হুইপ সরকারি সেবার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে এমপিদের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেলিফোনের তার চুরি: ২ আসামি ৫ দিনের রিমান্ডে
আদ্-দ্বীন হাসপাতালকে কারণ দর্শানোর নোটিশ স্বাস্থ্য অধিদপ্তরের

Law News24.com News Archive

আর্কাইভ