আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রথম পাতা » জাতীয় » আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
বুধবার, ১৩ নভেম্বর ২০২৪



আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার আদালত সূত্র জানায়, সম্প্রতি ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন এ আদেশ দেন।

গত ৬ নভেম্বর দুদকের উপ-পরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী আইভীর দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন বলে আদালত সূত্রে জানা গেছে।

আবেদনে বলা হয়, অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান। অভিযোগ-সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।

উল্লেখ্য, ২০১১ সালে প্রথমবার মেয়র নির্বাচিত হন আইভী।এরপর টানা তিন বার মেয়র হয়েছিলেন তিনি। তার বাবা আলী আহাম্মদ চুনকা ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও জেলা আওয়ামী লীগের সভাপতি।

বাংলাদেশ সময়: ২২:২৭:৪২   ২৫৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ