আনিসুল-সালমান-ব্যারিস্টার সুমনসহ নতুন মামলায় গ্রেফতার ৫ জন

প্রথম পাতা » জাতীয় » আনিসুল-সালমান-ব্যারিস্টার সুমনসহ নতুন মামলায় গ্রেফতার ৫ জন
বুধবার, ৬ নভেম্বর ২০২৪



আনিসুল-সালমান-ব্যারিস্টার সুমনসহ নতুন মামলায় গ্রেফতার ৫ জন

রাজধানীর মিরপুর ও উত্তরা পূর্ব থানার পৃথক দুই হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং পৃথক হত্যা মামলায় সালমান এফ রহমান, ব্যারিস্টার সুমন, কামাল আহমেদ মজুমদার ও সাবেক সচিব জাহাঙ্গীর আলমকে নতুন করে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

বুধবার (৬ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলপটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত এ আদেশ দেন। গ্রেফতার দেখানো শেষে তাদের সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এদিন কড়া পুলিশ ও সেনাবাহিনীর কড়া নিরাপত্তা বলয়ে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর খিলগাও থানার হত্যা মামলায় ব্যারিস্টার সুমন, মিরপুর থানার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শীল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, লালবাগ থানার মামলায় সাবেক সচিব জাহাঙ্গীর আলম এবং উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় আনিসুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করে মামলার তদন্ত কর্মকর্তা। বিচারক তাদের আবেদন মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১০:৫৯:০০   ২৫৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ