ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১২৯৭ রোগী হাসপাতালে ভর্তি, প্রাণহানি ৬

প্রথম পাতা » প্রধান সংবাদ » ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১২৯৭ রোগী হাসপাতালে ভর্তি, প্রাণহানি ৬
সোমবার, ৪ নভেম্বর ২০২৪



ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ১২৯৭ রোগী হাসপাতালে ভর্তি, প্রাণহানি ৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২০ জনে। নভেম্বরের ৪ দিনে মারা গেছেন ২৩ জন। ডেঙ্গুতে একদিনে ১২৯৭ রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বছরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ হাজার ৭৬৮ জনে।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক তথ্যে এটা জানানো হয়।
এতে বলা হয়, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও ১২৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার ৪০৭ জন ভর্তি রয়েছেন। এছাড়াও ঢাকা বিভাগে ৩৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৮৫ জন, বরিশাল বিভাগে ৮৯ জন, খুলনা বিভাগে ১৭১ জন, ময়মনসিংহ বিভাগে ৩৩ জন, রাজশাহী বিভাগে ৩৪ জন, রংপুর বিভাগে ৩৬ জন, সিলেটে বিভাগে ৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৪রা নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৫ হাজার ৭৬৮ জন। যাদের মধ্যে ৬৩ দশমিক ২ শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৮ শতাংশ নারী। এছাড়া এখন পর্যন্ত মৃত ৩২০ জনের মধ্যে ৪৮ দশমিক ৮ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ২ শতাংশ নারী।

বাংলাদেশ সময়: ১৯:৩২:৪২   ২৮৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি

Law News24.com News Archive

আর্কাইভ