গান বাংলার তাপসের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

প্রথম পাতা » জাতীয় » গান বাংলার তাপসের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
সোমবার, ৪ নভেম্বর ২০২৪



গান বাংলার তাপসের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

রাজধানীর উত্তরা পূর্ব থানায় ব্যবসায়ী ইসতিয়াক হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক মো. মহিববুল্লাহ এ আবেদন করেন।

এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজজামানের আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে রোববার দিবাগত রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। জুলাই-আগস্ট গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান বলেন, গান বাংলার প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।

বাংলাদেশ সময়: ১৯:২৭:০৯   ২৯২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ