নিজ সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেন শেখ হাসিনা: সাবেক বিচারপতি

প্রথম পাতা » জাতীয় » নিজ সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেন শেখ হাসিনা: সাবেক বিচারপতি
রবিবার, ২০ অক্টোবর ২০২৪



নিজ সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেন শেখ হাসিনা: সাবেক বিচারপতি

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আব্দুল মতিন বলেছেন, আদালতের রায়ের তোয়াক্কা না করে একনায়কতন্ত্রের মাধ্যমে নিজ সিদ্ধান্তে তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে বাতিল করে দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দরকার।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

আব্দুল মতিন বলেন, পার্লামেন্টে জাতীয় গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। শুধু তোষামোদি হয়েছে। বিচার বিভাগ ও সংসদ ভূমিকা হারিয়েছিল।

বিচার বিভাগকে স্বাধীন করা অত্যন্ত জরুরি উল্লেখ করে সাবেক এই বিচারপতি বলেন, স্বাধীন বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও মিডিয়া দরকার।

তিনি আরও বলেন, বিচার বিভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করেনি, ক্ষমতাসীনদের আজ্ঞাবহ ছিল। বিচার বিভাগে স্বাধীনতা নিশ্চিতে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ পুর্নবহাল করা প্রয়োজন। সংবিধানের ৭০ অনুচ্ছেদ হয় রাখতে হবে, না হয় সংশোধন করতে হবে।

সাবেক সরকারের সময়ে মিডিয়াকে কুক্ষিগত করা হয়েছিল উল্লেখ করে আব্দুল মতিন বলেন, মিডিয়াকে হত্যা করতে সাইবার সিকিউরিটি এক্ট করা হয়েছিল। রাজনৈতিক দলগুলোয় গণতান্ত্রিক চর্চা ছিল না, সংস্কার দরকার রাজনৈতিক দলগুলোতেও।

বাংলাদেশ সময়: ৮:২০:৩৬   ২৩০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ