খালেদা জিয়াকে হত্যাচেষ্টা: গুলশানের সাবেক ওসি ৪ দিনের রিমান্ডে

প্রথম পাতা » জাতীয় » খালেদা জিয়াকে হত্যাচেষ্টা: গুলশানের সাবেক ওসি ৪ দিনের রিমান্ডে
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪



খালেদা জিয়াকে হত্যাচেষ্টা: গুলশানের সাবেক ওসি ৪ দিনের রিমান্ডে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে কাজে বাধা ও হত্যাচেষ্টা মামলায় গুলশান থানার তৎকালীন ওসি রফিকুল ইসলামকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এই আদেশ দেন।

এর আগে, গত ৪ অক্টোবর এই মামিলাটি দায়ের করেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম শাওন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বেশকিছু বালুভর্তি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ওইদিন তিনি বিএনপি ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রোসি’ কর্মসূচিতে অংশ নিতে পারেননি। বিএনপির অভিযোগ, দীর্ঘদিন সাবেক প্রধানমন্ত্রীর বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল।

উল্লেখ্য, ওই ঘটনার সময় গুলশান থানার ওসি ছিলেন রফিকুল ইসলাম। এরপর দুই দফা পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার হন তিনি। বৃহস্পতিবার তাকে গ্রেফতারে অনুমতি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ১১:০৩:৩৬   ২২০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ