হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে ২৩ জন নিয়োগ পেলেন

প্রথম পাতা » প্রধান সংবাদ » হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে ২৩ জন নিয়োগ পেলেন
বুধবার, ৯ অক্টোবর ২০২৪



---

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে ২৩ জনকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার রাতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে একটি প্রজ্ঞাপনে নতুন অতিরিক্ত বিচারপতি নিয়োগের বিষয়ে জানানো হয়েছে।

হাইকোর্টে অতিরিক্ত বিচারক যাঁরা নিয়োগ পেয়েছেন তাঁরা হলেন মো. গোলাম মর্তূজা মজুমদার, সৈয়দ এনায়েত হোসেন, মো. মনসুর আলম, সৈয়দ জাহেদ মনসুর, কে এম রাশেদুজ্জামান রাজা, মো. যাবিদ হোসেন, মুবিনা আসাফ, কাজী ওয়ালিউল ইসলাম, আইনুন নাহার সিদ্দিকা, মো. আবদুল মান্নান, তামান্না রহমান, মো. শফিউল আলম মাহমুদ, মো. হামিদুর রহমান, নাসরিন আক্তার, সাথিকা হোসেন, সৈয়দ মোহাম্মদ তাজরুল হোসেন, মো. তৌফিক ইনাম, ইউসুফ আব্দুল্লাহ সুমন, শেখ তাহসিন আলী, ফয়েজ আহমেদ, মো. সগীর হোসেন, শিকদার মাহমুদুর রাজী ও দেবাশীষ রায় চৌধুরী।

প্রজ্ঞাপনে বলা হয়, এসব অতিরিক্ত বিচারকের মেয়াদ হবে শপথ নেওয়ার দিন থেকে দুই বছর। রাষ্ট্রপতি সংবিধানের ৯৮ নম্বর অনুচ্ছেদের ক্ষমতাবলে তাঁদের এই পদে নিয়োগ দিয়েছেন।


বাংলাদেশ সময়: ৬:১৭:২৩   ২৩৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২
রাখাইনে বিমান হামলায় ৫০ জন নিহত, জাতিসংঘের উদ্বেগ
মাঝআকাশে ১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো পাইলটকে ‘বীর’ বললেন মোদি
হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
নিয়োগপত্র পেলেন ময়মনসিংহের ২০ প্রাথমিক শিক্ষক
কুষ্টিয়ায় আটক শিক্ষককে সসম্মানে মুক্তি ও বাসায় পৌঁছে দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৬
বাংলাদেশ পুলিশে ১০ জনের নিয়োগ, আবেদন অনলাইনে
আউটসোর্সিং নীতিমালা সংশোধনে ২ লাখ কর্মীর বেকারত্বের শঙ্কা

Law News24.com News Archive

আর্কাইভ