আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমি পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা

প্রথম পাতা » অন্তবর্তী সরকার » আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমি পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা
রবিবার, ৬ অক্টোবর ২০২৪



অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন(ওআইসি) পরিচালিত আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির সদরদপ্তর পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

রবিবার ৬ অক্টোবর  বিকালে আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির মহাসচিব ড. কুতুব মোস্তফা সানুর আমন্ত্রণে উপদেষ্টা সৌদি আরবের জেদ্দায় অবস্থিত এই কার্যালয়টি পরিদর্শনে যান।


পরিদর্শনকালে ধর্ম উপদেষ্টা আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির মহাসচিবের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন।


এসময় সংস্থাটির মহাসচিব জানান, এ পর্যন্ত বিশ্বের ৫৭টি মুসলিম দেশের মুফতিগণ ২৫৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের সর্বসম্মত অভিমত জ্ঞাপন করেছেন। তিনি আরো জানান, আমরা হানাফী,  মালেকী, শাফেয়ী ও হাম্বলী চিন্তাধারার স্কলারদের যথাযথ সম্মান করে থাকি। তিনি বাংলাদেশে ইসলামি ফিকহের বিকাশে ইসলামিক স্কলারদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।


পরে মহাসচিব ধর্ম উপদেষ্টাকে ফিকহ একাডেমির ফটো গ্যালারি ঘুরে দেখান।

---

বাংলাদেশ সময়: ২১:০৪:০৮   ১৭৮ বার পঠিত  




অন্তবর্তী সরকার’র আরও খবর


বিদায়ী ভাষণে ড. ইউনূস নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আমার, আপনার, সবার
ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন পাঁচজন
শপথ বঙ্গভবনের পরিবর্তে কেন সংসদের দক্ষিণ প্লাজায়, জানালেন আইন উপদেষ্টা
নিরঙ্কুশ জয় তারেক রহমানকে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা
নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ
শীর্ষ ৩ নেতার ভোটকেন্দ্র পরিদর্শনে প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টার সঙ্গে ‘আনফ্রেল’ নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর ১৪১ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি
যে কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

Law News24.com News Archive

আর্কাইভ