সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন আবারও নামঞ্জুর

প্রথম পাতা » জাতীয় » সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন আবারও নামঞ্জুর
রবিবার, ৬ অক্টোবর ২০২৪



সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জামিন তৃতীয়বারের মত নামঞ্জুর করেছেন আদালত। রোববার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন কুমার মিত্র জামিন নামঞ্জুর করেন।সাবেক মন্ত্রী এম এ মান্নানের জামিন আবারও নামঞ্জুর

জামিন শুনানিতে আসামির আইনজীবীরা বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ্য বিবেচনায় এম এ মান্নানের জামিন মঞ্জুরের আবেদন জানিয়ে বলেন, এম এ মান্নান মানসিক এবং শারিরিকভাবে অসুস্থ হওয়ায় তাকে শনিবার বিকেলে সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। রোববার ওনাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কথা। তিনি একা চলাচল করতে পারছেন না। এজন্য তাকে মানবিক বিবেচনায় জামিন দেওয়া প্রয়োজন। তাছাড়া এই মামলারও চার্জশিট প্রদানের মেয়াদও শেষ হয়ে গেছে।

অন্যদিকে বাদীপক্ষের আইনজীবীরা বলেন, স্বৈরাচারী সরকারের প্রভাবশালী মন্ত্রী ছিলেন এম এ মান্নান। বাড়িতে থেকেই তিনি ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনা যেভাবে অপকর্ম করে দোষী, তিনি সেভাবে দায়ী, এজন্য তার শাস্তি হওয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করেছেন।

এদিকে কারাগারে থাকা সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হওয়ায় শনিবার সুনামগঞ্জ কারাগার থেকে আদালতের নির্দেশে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাকে। সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। পরে তাকে সিলেটের বাদাঘাট কেন্দ্রীয় কারাগারে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। আজ তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দেওয়ার কথা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৭:৪২:১৫   ২৭১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, গুদাম পরিদর্শনের পর অব্যাহতি
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের প্রক্রিয়া ও নিয়মাবলি
তারল্যসংকটে থাকা ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১,২০০ কোটি টাকা আটকা
রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচ দিন বন্ধ থাকবে ব্যাংক
অপকর্মে জড়ালে কাউকে ছাড় নয়: বিএনপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী
ময়মনসিংহের ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ
সাম্প্রদায়িক বিভাজনকারীদের পছন্দ করি না: রাষ্ট্রপতি

Law News24.com News Archive

আর্কাইভ