হত্যা মামলায় আওয়ামী লীগ নেত্রী রোজী দুইদিনের রিমান্ডে

প্রথম পাতা » জাতীয় » হত্যা মামলায় আওয়ামী লীগ নেত্রী রোজী দুইদিনের রিমান্ডে
শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪



হত্যা মামলায় আওয়ামী লীগ নেত্রী রোজী দুইদিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানীর বাড্ডায় মো. সিরাজুল নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলায় সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি মাসুদা সিদ্দিক রোজীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি নরসিংদী জেলা আওয়ামী লীগের শিক্ষা এবং মানবসম্পদ বিষয়ক সম্পাদক।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

গতকাল বুধবার রাতে রাজধানীর খিলক্ষেত এলাকার নিজ বাসা থেকে মাসুদা সিদ্দিক রোজীকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগে বলা হয়, গত ৫ আগস্ট বাড্ডা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের মিছিলে মো. সিরাজুল বেপারী অংশ নেন। মিছিলটি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা গুলি চালায়। এতে অজ্ঞাতনামা আসামিদের ছোড়া ৩টি গুলিতে মুহূর্তেই লুটিয়ে পড়েন সিরাজুল। ঘটনাস্থলেই তিনি মারা যান।

পরে এ ঘটনায় ১ সেপ্টেম্বর তার খালাতো ভাই হাসিবুল হাসান লাভলু একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২০ জনকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১:১২:৩১   ২৭১ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ
সালমান মুক্তাদিরের চাঁদাবাজির অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
আইনি জটিলতায় কক্সবাজারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত: প্রতিমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ