শিক্ষার্থী আনাস হত্যা: ট্রাইব্যুনালে হাসিনাসহ ২৫ জনের নামে অভিযোগ

প্রথম পাতা » জাতীয় » শিক্ষার্থী আনাস হত্যা: ট্রাইব্যুনালে হাসিনাসহ ২৫ জনের নামে অভিযোগ
বুধবার, ২ অক্টোবর ২০২৪



শিক্ষার্থী আনাস হত্যা: ট্রাইব্যুনালে হাসিনাসহ ২৫ জনের নামে অভিযোগ

বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর চানখারপুলে আর্মড পুলিশ ব্যাটালিয়নের গুলিতে শিক্ষার্থী আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে।

আজ বুধবার (২ অক্টোবর) সকালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বরাবর এ অভিযোগ দাখিল করেন নিহত আনাসের পরিবার।

তাজুল ইসলাম বলেন, ৫ আগস্ট গেন্ডারিয়ার বাসা থেকে গোপনে বেরিয়ে চানখারপুলে আন্দোলনে যোগ দেয় দশম শ্রেণির ছাত্র আনাস। সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। কীভাবে আর্মড পুলিশ ব্যাটালিয়ন সেখানে অলিতে-গলিতে ঢুকে গুলি করেছে, আমরা কিছু ভিডিও পেয়েছি।

এসময় নিহত আনাসের মা বলেন, আনাস তার বাবার কথা অমান্য করে আন্দোলনে গিয়েছিল। সেইফ জোনে থাকার পরেও সেখানে আর্মড পুলিশ ঢুকে তাকে গুলি করে। আনাসকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তারা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত চায় আনাসের পরিবার।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের কয়েক ঘণ্টা আগে রাজধানীর চানখারপুল এলাকায় আর্মড পুলিশের গুলিতে মারা যায় দশম শ্রেণির শিক্ষার্থী আনাস। সেদিন সকালে পড়ার টেবিলে তার স্কুলের খাতায় বাবা-মায়ের উদ্দেশে একটি চিঠি লিখে বেরিয়ে যায় আনাস।

চিঠিতে আনাসের লেখা শেষ বাক্যটি ছিল– ‘আমি যদি বেঁচে না ফিরি, তবে গর্বিত হইয়ো। জীবনে প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই।’

বাংলাদেশ সময়: ১৫:৩১:৩৮   ২৩২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


প্রথমবারের যৌথ মহড়ায় বিশ্বমঞ্চে সক্ষমতার বার্তা দেবে সশস্ত্র বাহিনী
সাইবার নিরাপত্তা আইন সংশোধনে কূটনীতিকদের মতামত নিয়েছে সরকার
ঢাকায় ৩ হাজার পরিবেশবান্ধব বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
দেশে স্বর্ণের দাম বাড়ল
রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যকে ঢাকার আহ্বান
শেখ হাসিনার ফেরার পথ খতিয়ে দেখতে পেট্রাপোল সীমান্তে আ.লীগের চার নেতা
বেসরকারি ব্যাংকে ঋণখেলাপি বেড়ে দেশে মোট ঋণখেলাপি ৬ লাখ কোটি টাকা ছাড়াল
সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, থাকছে নেট-মিটারিং সুবিধা
পুলিশে প্রশাসনিক রদবদল
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার

Law News24.com News Archive

আর্কাইভ