দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প ড. ইউনূসের (ভিডিও)

প্রথম পাতা » জাতীয় » দ্রুত সংস্কার ও নির্বাচনের সংকল্প ড. ইউনূসের (ভিডিও)
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ ইউনূস দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রফেসর ইউনূস নিউইয়র্কে টোকিও ভিত্তিক নিউজ আউটলেট এনএইচকে ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এই প্রত্যয় ব্যক্ত করেন।

ড. ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় নেয়া সাক্ষাৎকার ভিত্তিক রিপোর্টটি রোববার (২৯ সেপ্টেম্বর) প্রকাশিত হয়। সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব সংস্কার করা এবং সরকার প্রস্তুত হলেই নির্বাচন অনুষ্ঠান করবে।

হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা ছিল ছাত্রদের উল্লেখ করে ইউনূস বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছে। তিনি এ ঘটনাকে ‘বিপ্লব’ নামে অভিহিত করেছেন। সাক্ষাৎকারে নীতিনির্ধারণে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করার বিষয়ে নিজের অবস্থানের প্রতি ইঙ্গিত দেন।

প্রধান উপদেষ্টা বলেন, এই সংকটময় সময়ে বাংলাদেশ তার সবচেয়ে বড় দাতা জাপানের কাছ থেকে সহায়তার অপেক্ষায় রয়েছে।দেশের অর্থনীতি পুনর্গঠন এবং সেখানে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে সহায়তার জন্য জাপানের সহযোগিতা অপরিহার্য বলেও এ সময় মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ১২:০৭:৪৪   ২০৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সংসদে প্রধানমন্ত্রী সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’
মেট্রো রেলের নিরাপত্তায় ৮ দফা জরুরি সুপারিশ
সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো?
আইন ও বিচার বিভাগে ১২ জেলা রেজিস্ট্রারের পদোন্নতি
শিক্ষামন্ত্রীর দুঃখপ্রকাশ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিল পাশ অনলাইনেও মাদক বেচাকেনার সাজা মৃত্যুদণ্ড
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট
আজ বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী
আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ

Law News24.com News Archive

আর্কাইভ