কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেফতার ১

প্রথম পাতা » সারাদেশ » কিশোরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় গ্রেফতার ১
শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪




---

কিশোরগঞ্জ প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জুয়েলকে গ্রেফতার করেছে র্যাব।

বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে রশিদাবাদ ইউনিয়নে শ্রীমন্তপুর এলাকা থেকে গ্রেফতার করে র্যাব-১৪ ক্যাম্পের সদস্যরা। জহিরুল ইসলাম জুয়েল (৪২) কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর এালাকার মৃত হারুন অর রশিদ ছেলে।

র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আশরাফুল কবির শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতার আসামি জহিরুল ইসলাম জুয়েলসহ অন্যান্য আসামিরা গত ৪ আগস্ট জেলা শহরের রথখোলায় এলাকায় দা, রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেল, পাইপগান, পিস্তলসহ ছাত্র-জনতার  মিছিলে হামলা করে। এ হামলায় মো. সুজন মিয়াসহ অনেকেই গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় মো. সুজন মিয়া বাদি হয়ে ৯ সেপ্টেম্বর কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার দিবাগত রাতে জেলার সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শ্রীমন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মো. আশরাফুল কবির বাসসকে জানান, গ্রেফতার ইউপি চেয়ারম্যান জুয়েল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে উক্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছন। গ্রেফতারকৃত আসামিকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২:০৭:২৯   ২৭৭ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
খুঁটিতে বাঁধা বাবার পাশে দাঁড়াল মেয়ে, নতুন জীবনের আশায় অনিক
মৌলভীবাজারে কলেজছাত্র নাঈম হত্যায় ৪ জনের মৃত্যুদণ্ড
হবিগঞ্জ-সিলেট রুটে ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
গাজীপুরে হাইড্রোলিক হর্ন বন্ধে ১৫ দিনের সময়সীমা
নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৭১ জন আটক
কক্সবাজারে ছাত্রদল নেতাকে রাতে অপহরণ, ভোরে লাশ উদ্ধার
দেশজুড়ে চলছে অভিযান: তবুও বেপরোয়া কিশোর গ্যাং
খুলনায় মাছের ঘেরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে পাঁচ দিনে ১,২৯৩ জন আটক

Law News24.com News Archive

আর্কাইভ