মধ্যরাতে নির্মাতা রিংকু আটক

প্রথম পাতা » প্রধান সংবাদ » মধ্যরাতে নির্মাতা রিংকু আটক
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪



মধ্যরাতে নির্মাতা রিংকু আটক

চলতি প্রজন্মের তরুণ ও প্রতিভাবান নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকু। টেলিভিশন নাটক এবং ওয়েব সিরিজ নির্মাণের জন্য দর্শকদের মাঝে জনপ্রিয়তা অর্জন করেছেন। এদিকে (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান থানা এলাকা থেকে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আলম আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।

রিংকুর আটকের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন অভিনেতা খায়রুল বাসার। তিনি লিখেছেন, আমি বিশ্বাস করি এবং আমি জানি, নির্মাতা রাফাত মজুমদার রিংকু কখনো কারোর ক্ষতির কারণ হতে পারে না। তিনি আরো লিখেন, নির্মাতা রিংকুকে যারা চিনেন বা জানেন তারাও তা ভালো করেই জানার কথা। নির্মাতা রিংকুকে কেন কি কারণে মধ্য রাতে আটক করা হয়েছে তা এখনো জানা যায়নি। পোস্টের শেষে বলেন, যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সে আটক হয়ে থাকে; তাহলে এই পরিবর্তিত সময়ে সকলের উচিত যার যার অবস্থান থেকে এমন পদক্ষেপের প্রতিবাদ করা। দ্রুত নির্মাতা রিংকুকে মুক্তি দেওয়া হোক।

প্রসঙ্গত, রাফাত মজুমদার নির্মিত কাজগুলো সাধারণত ভিন্ন ধাঁচের এবং সমসাময়িক সামাজিক বাস্তবতার প্রতিফলন ঘটায়। তরুণদের মধ্যে তিনি বিশেষভাবে জনপ্রিয় কারণ তার গল্প বলার ধরন এবং বিষয়বস্তু দর্শকদের আকৃষ্ট করে।

বাংলাদেশ সময়: ১১:৫৭:০৯   ৪৫৬ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


দর্শক ভোটে শীর্ষে বাংলাদেশের সামিরা খান মাহি
খুলনায় গুলিবিদ্ধ হয়ে আওয়ামী লীগ নেতা নিহত
মিস ইউনিভার্স ইন্দোনেশিয়ায় বিতর্কিত ‘বডি চেক’, কারাদণ্ড পান আয়োজক কর্মকর্তা
প্রথমবারের যৌথ মহড়ায় বিশ্বমঞ্চে সক্ষমতার বার্তা দেবে সশস্ত্র বাহিনী
মোদি সরকারের আমলে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে দুর্বল হয়েছে: এইচআরডব্লিউ
দুই শর্তে নিজের বায়োপিকে অভিনয়ে রাজি ববিতা
হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল?
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাঈদ খোকনের ফের ৭ দিনের রিমান্ড আবেদন
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব ফ্রিজ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাপতি হতে ন্যূনতম স্নাতকধারী, বিশেষ ক্ষেত্রে শর্ত শিথিল

Law News24.com News Archive

আর্কাইভ