রফিকুল হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন

প্রথম পাতা » জাতীয় » রফিকুল হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪



রফিকুল হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। যাত্রাবাড়ীতে গুলি করে রফিকুল ইসলাম নামে একজনকে হত্যা মামলার আসামি তিনি।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামের এক তরুণ হত্যা মামলায় নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার করে পুলিশ।

পরেরদিন ১৭ সেপ্টেম্বর দুপুরে ইমরান হাসান নামে এক শিক্ষার্থী গুলিতে নিহতের মামলায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন। ওই দিন বিকালে এ মামলায় তার উচ্চ আদালতে জামিন শুনানি হয়েছে যা আদেশের জন্য রয়েছে জানিয়ে রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবী। বিকালে শুনানি শেষে আদালত তার রিমান্ড স্থগিত করেন।

এরপর রফিকুল ইসলাম হত্যা মামলায় নূরুল ইসলামকে গ্রেফতার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা মৃগাংক শেখর তালুকদার। আদালত তাকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রোববার রিমান্ডের বিষয়ে শুনানির দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানো হয়েছিল। শুনানির সময় কারাগারে থেকে নূরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বাংলাদেশ সময়: ১৪:৫৯:৩৯   ২৪০ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


কৃষক কার্ডের মাধ্যমে ১০ ধরনের সেবা পাবেন ২ কোটি ৪০ লাখ কৃষক
পাচারকৃত অর্থ ফেরাতে ও অপরাধীদের শাস্তির সুপারিশ সংসদীয় কমিটির
ন্যাম ভবনে মরিয়মকে বারান্দায় ঘুমাতে বাধ্য করতেন গাজী নজরুল
সাইবার সুরক্ষা আইন সংশোধনে সরকারের উদ্যোগ
জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
অন্তর্বর্তী সরকারের তুলনায় বর্তমানে নৈরাজ্য কমেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
জানুয়ারিতে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা
মিডিয়াকে টার্গেট করে সাইবার নিরাপত্তা আইন করা হচ্ছে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দেশের সব বিদ্যুৎকেন্দ্রের নিরাপত্তা জোরদারের নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ