গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আইন উপদেষ্টা

প্রথম পাতা » জাতীয় » গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আইন উপদেষ্টা
রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪



গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আইন উপদেষ্টা

‘সারাদেশে ঢালাও এবং গায়েবি মামলার কালচার শুরু করেছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সেই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।’

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল এসব কথা বলেন।

বিচারকদের উদ্দেশে আইন উপদেষ্টা বলেন, ‘আপনারা যারা বিচারক তারা সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন। কোনো রাজনৈতিক দলের হয়ে শপথ নেননি। কাজেই বিচার করবেন সংবিধান অনুযায়ী। বিচার বড় একটি মহৎ দায়িত্ব। এই দায়িত্ব পালনে কার্পণ্য করা যাবে না। নিম্ন আদালতে যারা আছেন, আপনারা মানুষকে যতটুকু সম্ভব হয়রানিমুক্ত রাখবেন।’

আইন উপদেষ্টা বলেন, ‘আদালতে আসামির ওপর যেন হামলা না হয় এজন্য আমরা সকাল ৭টায় শুনানির ব্যবস্থা করেছি। কোনোমতেই একজন আসামিকে আদালত প্রাঙ্গণে হামলা করা যাবে না। আমরা ফ্যাসিস্ট কালচার থেকে বেরিয়ে আসতে চাই।’

এদিকে অভিভাষণে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জানান, মেধাবী ও যোগ্যতার ভিত্তিতে বিচারকদের পদায়ন করা হবে। তিনি বলেন, ‘মাজদার হোসেন মামলার রায় অনুযায়ী বিচার বিভাগের জন্য আলাদা মন্ত্রণালয় করতে হবে। কোনো অন্যায় আবদার মানা হবে না।’

এছাড়া বক্তব্য রাখেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, খুলনা জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন প্রমুখ। এ সময় অনুষ্ঠানে দেশের অধস্তন আদালতের প্রায় দুই হাজার বিচারক অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪:৫২:৫০   ১৭২ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


১০ মার্চ ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আরও ১২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
হাইকোর্টের ২ বিচারপতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
কর্মকর্তা-কর্মচারীদের যেসব নির্দেশনা আইন মন্ত্রণালয়ের
সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেয়া হলে সেটা চাঁদা নয়: সড়ক পরিবহন মন্ত্রী
ফ্যামিলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি গঠন
প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চাঁদ দেখা গেছে, কাল থেকে রমজান শুরু
দুর্নীতি করলে প্রশাসনিক শাস্তি নয়, মামলাও হবে: আইনমন্ত্রী
শপথ অনুষ্ঠানে একবারও বলা হলো না ‘মহামান্য রাষ্ট্রপতি’

Law News24.com News Archive

আর্কাইভ