হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার

প্রথম পাতা » জাতীয় » হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার
রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪



হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেফতার

রাজধানীর আদাবর থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর ইস্কাটন থেকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ইস্কাটন এলাকা অভিযান চালায় র‍্যাব। এই অভিযানে ইস্কাটন এলাকার একটি বাসা থেকে তিনি আটক হন। গ্রেফতার করা পর র‍্যাব ফরহাদ হোসেনকে আদাবর থানা পুলিশে সোপর্দ করে।

জানা যায়, গত পাঁচ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূইয়া। তিনি জানান, আদাবর থানার একটি হত্যা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ৬:৩১:৫৮   ২৯৫ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


পুলিশে প্রশাসনিক রদবদল
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
বিনিয়োগে বাধার পাহাড়: স্থবির শিল্প ও অর্থনীতির সংকট
ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে ১৬১২২ হটলাইন সেবা
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন
অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী
শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির
শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কার ও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির
সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ
সরকারি বাসা থেকে সাবলেট অপসারণে ৩০ নভেম্বরের কড়া নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ