ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জন রিমান্ডে

প্রথম পাতা » প্রধান সংবাদ » ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার ৩ জন রিমান্ডে
বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪



ইনসেটে আলোচিত শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী।

নারায়ণগঞ্জের আলোচিত শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায নগ‌রের বিভিন্ন এলাকা থে‌কে ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার ও মঙ্গলবার তাদের নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নেওয়া হলে দুজনের ৬ দিন এবং আরেকজনের ১ দি‌নের রিমান্ড মঞ্জুর করা হয়।

গ্রেপ্তাররা হলেন মামুন, শরীফ ও কাজল।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুর রশিদ বলেন ব‌লেন, সোমবার গ্রেপ্তার মামুন ও শরীফকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। অন্যদিকে মঙ্গলবার গ্রেপ্তার কাজলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে অপহরণ করা হয় ত্বকীকে। এরপর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী সংলগ্ন কুমুদিনী খাল থেকে তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় নিহ‌তের বাবা রফিউর রাব্বী সদর থানায় মামলা করেছিলেন।

বাংলাদেশ সময়: ৭:৫০:৩৮   ২৪৮ বার পঠিত  




প্রধান সংবাদ’র আরও খবর


হাইকোর্টে রায়ে পুরনো ল্যান্ড সার্ভে মামলা নিষ্পত্তির পথ খুলল
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
রাজনৈতিক হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহারে সুপারিশের লক্ষ্যে জেলা পর্যায়ে কমিটি গঠন
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!
হাম ও উপসর্গে ৮৩৭ শিশুর মৃত্যু

Law News24.com News Archive

আর্কাইভ