বিচার বিভাগে বড় রদবদল

প্রথম পাতা » জাতীয় » বিচার বিভাগে বড় রদবদল
সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪



বিচার বিভাগে বড় রদবদল

যুগ্ম সচিব মো. গোলাম রব্বানীকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব হিসাবে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে।

রোববার আইন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে সারাদেশে নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে ছয়জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ, ২৩ জন যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ ও দুজন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়া নিম্ন আদালতে একযোগে ১৬৮ জন অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন, ৪৭ জন অতিরিক্ত জেলা জজ ও সাত জন যুগ্ম জেলা জজ রয়েছেন। এ বিষয়ে রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছে আইন ও বিচার বিভাগ।

গোলাম রব্বানীকে আইন সচিব : ১ জুলাই সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানীকে বদলি করা হয়। তাকে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ হিসাবে নিয়োগ করা হয়। পরে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বিচারক মো. গোলাম রব্বানীকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসাবে পদোন্নতি দেয়। গত বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ারকে ওএসডি করা হয়।

৩১ বিচারককে পদোন্নতি : নিম্ন আদালতের ৩১ বিচারককে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে ছয়জন অতিরিক্ত জেলা জজকে জেলা জজ, ২৩ জন যুগ্ম জেলা জজকে অতিরিক্ত জেলা জজ ও দুজন সিনিয়র সহকারী জজকে যুগ্ম জেলা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সুপ্রিমকোর্টের সঙ্গে পরামর্শক্রমে জুডিশিয়াল সার্ভিসের বিচারকদের পদোন্নতি দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

একযোগে ১৬৮ বিচারককে বদলি : নিম্ন আদালতে একযোগে ১৬৮ জন অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার বিচারককে বদলি করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১১৪ জন, ৪৭ জন অতিরিক্ত জেলা জজ ও সাত জন যুগ্ম জেলা জজ রয়েছেন।

বাংলাদেশ সময়: ০:৫৬:১৩   ২৪৩ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


সাম্প্রদায়িক বিভাজনকারীদের পছন্দ করি না: রাষ্ট্রপতি
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার
সম্ভাবনার বায়ুবিদ্যুতে ধীরগতি
সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী মারা গেছেন
সরকারি চাকরিজীবীদের ৪২ ধরনের ভাতা করমুক্ত
আইএমএফের সঙ্গে নতুন ঋণচুক্তি ডিসেম্বরে
৪৯তম বিসিএসে ৬৫১ জনের নিয়োগ ও যোগদানের সময়সূচি ঘোষণা
সৌদি আরবে হুতিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
এলপিজির সরবরাহ সংকট ও বাড়তি দাম নিয়ে ভোগান্তিতে গ্রাহক
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমনের নিয়োগ

Law News24.com News Archive

আর্কাইভ