গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত

প্রথম পাতা » জাতীয় » গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত
শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪



গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত

গণভবনকে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তিনি। বলেন, গণভবনকে জনগণ যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় থাকবে, অর্থাৎ গণভবনের বর্তমান অবস্থার বড় কোনো পরিবর্তন না করেই জাদুঘর প্রতিষ্ঠা করবে সরকার।

তিনি বলেন, গণভবন কখনো গণমানুষের ভবন হয়ে উঠতে পারেনি। গণভবনকে যেহেতু এদেশের ছাত্র-জনতা একটি অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে। তাই এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের স্মৃতি, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদ সরকারের আমলের যত অন্যায়-অবিচার হয়েছে সবকিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। শিগগিরই এটা নিয়ে কাজ শুরু হবে।

উল্লেখ্য, গত ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন ছেড়ে ভারতে পালিয়ে যান। এরপরই আন্দোলন বিজয়ী ছাত্র-জনতা গণভবন ও প্রধানমন্ত্রীর কার্যালয় দখল করে বিজয় উল্লাস প্রকাশ করে।

বাংলাদেশ সময়: ০:৪০:৪৯   ২৫৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ