নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি দেওয়া হবে বিচার বিভাগের রোডম্যাপ

প্রথম পাতা » জাতীয় » নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি দেওয়া হবে বিচার বিভাগের রোডম্যাপ
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪



নিম্ন আদালতের বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

নিম্ন আদালতের সকল পর্যায়ের বিচারকদের উদ্দেশ্যে অভিভাষণ প্রদান করবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আগামী ২১ সেপ্টেম্বর শনিবার সুপ্রিম কোর্টে এই অভিভাষণ প্রদান করবেন।

এই অনুষ্ঠানে বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন তিনি। যেখানে স্থান পাবে প্রধান বিচারপতির দেওয়া ভাষণের একটি উল্লেখযোগ্য অংশ। গত ১২ আগস্ট দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই ভাষণ দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবীদের উদ্দেশ্যে। ওই ভাষণে স্থান পেয়েছিলো বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণের বিষয়গুলো।

এসব বিষয়ে প্রধান বিচারপতি আরও বিশদভাবে আলোকপাত করবেন অভিভাষণ প্রদান অনুষ্ঠানে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীকালে ছাত্রদের দাবির মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ছয় বিচারপতি। এরপরই দেশের ২৫ তম প্রধান বিচারপতি পদে নিয়োগ দেওয়া হয় হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে।

বাংলাদেশ সময়: ১:১১:৪৬   ২৪৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ