রিমান্ড শেষ হওয়ার আগেই কারাগারে হাজী সেলিম

প্রথম পাতা » জাতীয় » রিমান্ড শেষ হওয়ার আগেই কারাগারে হাজী সেলিম
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪



রিমান্ড শেষ হওয়ার আগেই কারাগারে হাজী সেলিম

আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে রিমান্ড শেষে হবার আগেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড চলাকালে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানার এসআই আক্কাস মিয়া তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনে তিনি উল্লেখ করেন, আসামি হাজী মোহাম্মদ সেলিমকে রিমান্ডে পেয়ে হাইকোর্টের নির্দেশনা মেনে সতর্কতার সাথে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তার কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আসামি কথা বলতে পারেন না এবং শারীরিকভাবে অসুস্থ। তার শারীরিক অবস্থা ভালো না থাকায় এবং সে কথা বলতে না পারায় তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, তার শারীরিক অবস্থা ভালো না থাকায় এবং সে কথা বলতে না পারায় তাকে রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করলেও আর কোনো তথ্য উদঘাটন করা সম্ভব নয়। এ কারণে তাকে আপাতত আর জিজ্ঞাসাবাদ না করে জেল হাজতে আটক রাখা প্রয়োজন।

শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২ সেপ্টেম্বর একই আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। তবে মহানগর ডিবি কার্যালয়ে পাঁচদিনের রিমান্ডের মধ্যে দুইদিনের রিমান্ড চলাকালীন অবস্থায় অসুস্থ হয়ে পড়েন হাজী সেলিম।

পরে তাকে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গত ১ সেপ্টেম্বর মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬:১৭:১১   ২০৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ