শেখ হাসিনা-জয়-টিউলিপের বিরুদ্ধে ৬০ হাজার কোটি টাকা লোপাটের অনুসন্ধানে রিট

প্রথম পাতা » জাতীয় » শেখ হাসিনা-জয়-টিউলিপের বিরুদ্ধে ৬০ হাজার কোটি টাকা লোপাটের অনুসন্ধানে রিট
মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪



শেখ হাসিনা-জয়-টিউলিপের বিরুদ্ধে ৬০ হাজার কোটি টাকা লোপাটের অনুসন্ধানে রিট

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৬০ হাজার কোটি টাকা লোপাট করেছেন বলে অভিযোগ উঠেছে। এ লোপাটের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে হাইকোর্টে।

মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত এ বিষয়ে প্রতিবেদন যুক্ত করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন।

রিটকারীর আইনজীবী সাহেদুল আজম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি মো. মাহবুবুল উল ইসলামের বেঞ্চে অবকাশের পর আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।

রিটে অভিযোগের অনুসন্ধানের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, দুদক চেয়ারম্যান, শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, টিউলিপ সিদ্দিক ও তারিক আহমেদ সিদ্দিকসহ ১৪ জনকে বিবাদী করা হয়েছে।

এর আগে, বিষয়টি নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রাশিয়ার রোসাটম মালয়েশিয়ার ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দিয়েছে। এতে মধ্যস্থতা করেছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগনি টিউলিপ সিদ্দিক।

বাংলাদেশ সময়: ২২:৩৫:১৭   ২১৯ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে
নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নিরাপত্তা ও আধুনিকায়ন নিয়ে আলোচনা

Law News24.com News Archive

আর্কাইভ