বিএনপি নেতা আলাল-খোকনসহ খালাস পেলেন ৮৫ জন

প্রথম পাতা » জাতীয় » বিএনপি নেতা আলাল-খোকনসহ খালাস পেলেন ৮৫ জন
রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪



বিএনপি নেতা আলাল-খোকনসহ খালাস পেলেন ৮৫ জন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা বাতিলের প্রতিবাদের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় করা মামলায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ ৮৫ জনকে খালাস দিয়েছেন আদালত।

রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন এ রায় ঘোষণা করেন।

খালাস পাওয়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবুর রশিদ হাবীব, রফিকুল ইসলাম মজনু ও ইসহাক সরকার।

বিএনপির আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ, শেখ শাকিল আহম্মদে রিপন ও জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যদের বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা ঘোষণা হয়।

রায়ের প্রতিবাদ করে বিএনপির সিনিয়র নেতারা বিভিন্ন রকম উসকানিমূলক বক্তব্য দিয়ে গত ২৪ ফেব্রুয়ারি পল্টন মডেল থানাধীন হোটেল ভিক্টরির সামনে ভিআইপি রোড়ে বেরিকেড দিয়ে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

এ সময় আসামিরা পুলিশের কাজে বাধা ও ইট পাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় পল্টন থানার এসআই বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবুর রশিদ হাবীবসহ ৮৫ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

বাংলাদেশ সময়: ২৩:৪৪:০৯   ২৪৭ বার পঠিত  




জাতীয়’র আরও খবর


পুলিশে প্রশাসনিক রদবদল
প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক সোমবার
বিনিয়োগে বাধার পাহাড়: স্থবির শিল্প ও অর্থনীতির সংকট
ভূমি সংক্রান্ত সমস্যার সমাধানে ১৬১২২ হটলাইন সেবা
পুলিশে ১৪ হাজার নতুন পদ সৃজনের অনুমোদন
অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী
শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বান আইজিপির
শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কার ও কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত করার আহ্বান রাষ্ট্রপতির
সশস্ত্র বাহিনীর জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ
সরকারি বাসা থেকে সাবলেট অপসারণে ৩০ নভেম্বরের কড়া নির্দেশ

Law News24.com News Archive

আর্কাইভ